বিপুল পরিমাণ অস্ত্র সহ দুষ্কৃতী গ্রেফতার
দি নিউজ লায়নঃ বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করলো বৈষ্ণবনগর থানার পুলিশ। শুক্রবার গভীর রাতে বেদরাবাদ এলাকায় অভিযান চালিয়ে ওই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ।
উদ্ধার হয়েছে একটি পাইপগান , এক রাউন্ড কার্তুজ , ২২ টি তির, ৩ টা হাঁসুয়া, ভোজালি বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় লক্ষীকান্ত মন্ডল নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ । শনিবার ধৃতকে মালদা আদালতের মাধ্যমে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানিয়েছেন সংশ্লিষ্ট থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গোপন সূত্রে অভিযান চালিয়ে বেদরাবাদ মোড় থেকে ওই দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়। এত অস্ত্রশস্ত্র ওই দুষ্কৃতী কোথায় নিয়ে যাচ্ছিল, সেব্যাপারে তদন্ত শুরু করেছে বৈষ্ণবনগর থানার পুলিশ।

Post a Comment